সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক প্রেম: ১৭ বছরের সংসার ছাড়লেন প্রবাসীর স্ত্রী

news-image

ফেসবুক প্রেমিকের জন্য এবার ১৭ বছরের সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পাড়ি জমিয়েছেন দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী। ২৫ বছর যাবৎ সৌদি আরবে থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মো. আলী হোসেন। তিলে তিলে তিনি সংসার গড়েছেন। স্ত্রীর চাওয়া কখনও অপূর্ণ রাখেননি।

সেই স্ত্রীই ফেসবুকে বন্ধুত্ব করে প্রেমিকের হাত ধরে পাড়ি জমিয়েছেন সিলেটে। সঙ্গে নিয়ে গেলেন প্রবাসী স্বামীর দুই সন্তান, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ অর্থ। কিন্তু বেরসিক পুলিশ উভয়কে আটক করেছে প্রবাসীর অভিযোগের ভিত্তিতে। বুধবার (২২ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রবাসী আলী হোসেন জানায়, তিনি গত ২৫ বছর যাবৎ সৌদি আরবে ব্যবসা করে আসছেন। ১৬-১৭ বছর পূর্বে তিনি বিয়ে করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধুপুর গ্রামের আবু ইউছুফের মেয়ে ইয়াসমিন আক্তার পলিকে। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল। তাদের ১৩ ও ৮ বছরের দুই সন্তানও রয়েছে। কিন্তু তার স্ত্রী ফেসবুকের মাধ্যমে সিলেটের জালালবাদ থানার আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে সালেহ আহমেদ পলাশের সঙ্গে বন্ধুত্ব করে। বন্ধুত্বের এক পর্যায়ে পলি তার দুই সন্তান, ৫ লাখ টাকার ১১ ভরি স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ইলেক্ট্রিক পণ্যসহ ৮ লাখ টাকার মালামাল ও নগদ ৭ লাখ টাকা নিয়ে চলে যায় তার বাড়িতে।

খবর পেয়ে প্রবাসী মো. আলী হোসেন দেশে ফিরে থানায় অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সিলেটের শাহপরাণ থানার মেজর টিলার কে.কে. গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, প্রবাসী স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মালামালগুলোও উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান