,

ঈদে আইয়ুব বাচ্চুর গান নিয়ে আসছেন প্রতিমন্ত্রী পলক

news-image

একজন সফল আইনজীবী এবং রাজনীতিবিদ জুনাইদ আহমেদ পলক। এবার বাইরে এলো তার আরো একটি পরিচয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ের ‘ভালোবাসার বাংলাদেশ’ একটি অনুষ্ঠানের জন্য আইয়ুব বাচ্চুর ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটি রেকর্ড করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সঙ্গীতের প্রতি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গভীর টান অনেক আগে থেকেই সর্বজনবিদিত। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ব্যান্ড মিউজিকের আইয়ুব বাচ্চুর গানে কন্ঠ দিলেন তিনি। শনিবার সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সঙ্গীত ব্যবস্থাপনায় আইয়ুব বাচ্চু স্মরণে তার ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ নামক গানটি রেকর্ড করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ের ‘ভালোবাসার বাংলাদেশ’ একটি অনুষ্ঠানের জন্য তুমুল জনপ্রিয় এই গানটি তিনি রেকর্ড করেন। এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, “গানের প্রতি পলক ভাইয়ের ভালোবাসা অন্য রকম। এর আগেও, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। গতকাল আমার স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। দারুণ গেয়েছেন পলক ভাই”।

জানা যায়, বাংলাদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তারা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করতেন। উল্লেখ্য, আইয়ুব বাচ্চুর মৃত্যুর আগে গত অক্টোবর মাসেও একই মঞ্চে ‘সেই তুমি কেনো এতো অচেনা হলে’ গানটি পরিবেশন করেছিলেন পলক এবং বাচ্চু।

প্রসঙ্গত, ঈদের দিন চ্যানেল আইতে বেশ কয়েকজন রাজনীতিকদের অংশগ্রহণে ভালোবাসার বাংলাদেশ নামক অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানেই পলকের কন্ঠে আইয়ুব বাচ্চুর গানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড