,

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, ফাঁস করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ

news-image

বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামে গোসলের সময় এক গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে তা দেখিয়ে জোরপূর্বক ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে গৃহবধূর নগ্ন ভিডিও তার স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে ধর্ষক।তবে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ধর্ষিতা ওই গৃহবধুকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

ভুক্তভোগি ওই গৃহবধু জানান, দিনমজুর স্বামীর সাথে দেড় বছর যাবত দক্ষিণ মোড়াকাঠী গ্রামের হারুন হাওলাদারের ভাড়া বাসায় বসবাস করে আসছেন তিনি। গত ৬ মাস পূর্বে ওই এলাকার ফারুক রাঢ়ীর বখাটে পুত্র একই বাড়ির ভাড়াটিয়া মিলন রাঢ়ী গোপনে মোবাইল ফোনে তার গোসলের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে।

এরপর ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। গৃহবধূ আরও জানান, গত কয়েকদিন আগে ওই ছবি ও ভিডিও তার স্বামীর কাছে দেখানোর কথা বলে ভয়ভীতি প্রদর্শন পুণরায় ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে বখাটে মিলন তার স্বামীকে ওই নগ্ন ভিডিও দেখায়। পরবর্তীতে ঘটনাটি ধাঁমাচাঁপা দিতে গত ১৭ মে রাতে ওই ধর্ষিতা গৃহবধূর ভাড়া বাসায় গিয়ে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান রাঢ়ীসহ একাধিক প্রভাবশালীরা ধর্ষিতা ও তার স্বামীকে ১০ হাজার টাকা দেয়। সেই সাথে বিষয়টি নিয়ে থানা পুলিশসহ কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে।

গৃহবধূর স্বামী দিনমজুর শহিদুল ইসলাম জানান, স্থানীয় প্রভাবশালীদের কাছে ওই ১০ হাজার টাকা ফেরত দেওয়ার পর তাদেরকে ভাড়াটিয়া বাসা থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আতিকুর রহমান রাঢ়ীসহ অন্যান্যরা জানান, আমরা এ ধরণের ঘটনার কোন সালিশি করিনি।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর