,

পাহাড়ে বেড়াতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ প্রেমিকের

news-image

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে (১৯) বেড়াতে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে ধর্ষণ করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক কামাল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতার কামাল মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের সিকান্দার আলীর ছেলে। বুধবার এ ঘটনায় বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণী। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার একটি পাহাড়ে ওই তরুণীকে নিয়ে যায় প্রেমিক কামাল।

সেখানে ওই তরুণীকে ধর্ষণ করে কামাল। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যার পর কুলাউড়া থানা পুলিশের এসআই বাদল তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। কামালকে জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে ওই তরুণী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের ওসি ইয়ারদৌস হাসান জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজন আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণীকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যার পর কুলাউড়া থানা পুলিশের এসআই বাদল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ধর্ষণের মামলা করেছেন ওই তরুণী। তাকে ধর্ষণ করেছে কামাল মিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর