,

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : মুসলিম সুইটসকে জরিমানা

news-image

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রাজধানীর উত্তরায় মুসলিম সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে মাংস বিক্রিসহ নানা অপরাধে আরও চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ মে) রাজধানীর উত্তরায় ১ ও ৯ নং সেক্টর এলাকায় রমজানের বিশেষ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মিনিটরিং টিম অভিযান চালিয়ে এ জরিমানা করে।অভিযানের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমানিক নেতৃত্ব দেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন এপিবিএনের সদস্যরা।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমানিক জানান, উত্তরায় মুসলিম সুইটস বিভিন্ন মিষ্টান্ন পণ্য বিক্রি করছে যার মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বিসমিল্লাহ মিষ্টি মুখকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় উত্তরা স্টেশনারিকে পাঁচ হাজার টাকা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় জামালের মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং রিফাত মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর