সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সের ভুলে জীবনসংকটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

news-image

নার্সের ভুলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নীর (২০) জীবন এখন সংকটে। মঙ্গলবার (২১ মে) সকালে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে ভুল করে এনেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করায় এ ঘটনাটি ঘটে।

পরে মুন্নীকে খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রায় ৩০ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীর বাবা মো মোশারফ হোসেন বলেন, পিত্ত-থলিতে পাথরজনিত সমস্যায় মঙ্গলবার (২১ মে) সকালে তাকে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্স শাহনাজ পারভিন গ্যাসের ইনজেকশনের বদলে এনেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করে। এতে সে জ্ঞান হারায়। পরে তাকে খুলনা নিয়ে আইসিইউ’তে রাখা হয়। মুন্নীর অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে ড. মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই নার্স দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় শিক্ষার্থীর চাচা জাকির হোসেন বাদী হয়ে দুইজন নার্স ও একজন চিকিৎসকের নামে অভিযোগ দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর