,

যান চলাচল শুরুর আগেই কালভার্টের ইউং ওয়ালে ফাটল

news-image

নওগাঁর রাণীনগরে সদ্য নির্মিত কালভার্টের উইং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। কালভার্টের সড়ক সংযোগ মাটি দিয়ে ভরাট করার সময় দুই পার্শ্বের উইং ওয়াল হেলে পড়াসহ ফাটল দেখা দিয়েছে। ফলে নির্মিত কালভার্টের কাজের মান ও নির্মাণ কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রেল লাইনের পাশ দিয়ে বয়ে চলা নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগের আওতা বেশ কিছু সেতু ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে রাণীনগর অংশের মধ্যে রাণীনগর রেল গেইটের দক্ষিণে কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টের কাজ গত প্রায় ১০/১৫ দিন আগে শেষ হয়েছে।

সদ্য নির্মিত কালভার্টের দুই দিকের সংযোগ সড়কে এখন মাটি ভরাটের কাজ চলছে। পুরো মাটি দেবার আগেই সামান্য চাপে দুই ধারের উইং ওয়ালের গোঁড়ার দিকে ফাটল ধরেছে। এছাড়া উইং ওয়াল কিছুটা হেলে পড়েছে। ফাটল দেখে স্থানীয়রা বলছেন, কালভার্টের উপর যান চলাচল শুরুই হলো না অথচ উইং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে করে ওয়ালের ঢালাই আর কালভার্টের ঢালাই নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় তাইজুল ইসলাম ও রোস্তম আলী মণ্ডল জানান, কালভার্ট নির্মাণে মানসম্মত কাজ হলে উইং ওয়ালে শুরুতেই ফাটল ধরে হেলে পড়তো না। শুরুতেই উইং ওয়াল সামান্য মাটির ভারই সহ্য করতে পারছে না। যখন মহাসড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু করবে তখন কালভার্ট ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

নওগাঁর সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী আবুল মুনছুর আহমেদ বলেন, কালভার্টের কাজগুলো নিয়ম মেনেই করা হয়েছে। কোন অনিয়ম হয়নি। উইং ওয়ালের যেখানে জয়েন্ট রয়েছে অনেক সময় ফাটলের মতো দেখা দিতে পারে, তবে এটা কোন সমস্যা নয়। তারপরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

কালভার্ট নির্মাণ বরাদ্দ, এবং ঠিকাদার কে? এ বিষয়ে জানতে চাইলে এর কোন উত্তর মেলেনি এই কর্মকর্তার কাছ থেকে। সূত্রঃ ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর