,

এবার কৃষকের ধান কাটবে ছাত্রলীগ

news-image

ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। এমতাবস্থায় গরীব কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় এবার মৌসুমের প্রায় শেষ দিকে এসে কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়ার ঘোষণা দিল ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে একথা জানানো হয়।

সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সারাদেশ জুড়ে ধান কাটা শ্রমিকের মজুরী তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।

এমতাবস্থায় বাংলার দুঃখী অসহায় মানুষের শেষ ঠিক ঠিকানা কৃষি বান্ধব নেত্রী, মমতাময়ী জননী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। বাংলাদেশ ছাত্রলীগ এর অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) সমূহকে স্ব-স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধানকাটা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর