,

গ্রিনলাইন পরিবহনের আচরণ ভালো লাগেনি হাইকোর্টের

news-image

আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৪৫ লাখ টাকা দেয়নি গ্রিনলাইন পরিবহন। আদালতের আদেশ না মানায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে বলেছে, যারা ব্যবসা করবে বা করে, তাদের মানবিক মূল্যবোধ থাকা উচিত। আমাদের কারো প্রতি কোনো রাগ-বিরাগ নেই। কিন্তু গ্রিনলাইনের উচিত ছিলো এই ছেলেটার ক্ষতিপূরণ প্রদান করা।

আদালত বলে, গ্রিনলাইন পরিবহন ক্ষতিপূরণ কমানোর জন্যও আদালতে কোনো আবেদন করেনি। আবার রাসেল সরকারের সঙ্গেও কোনো সমঝোতা করেনি। তাই তাদের আচরণ আমাদের ভালো লাগেনি। একপর্যায়ে হাইকোর্ট রিট আবেদনকারীর আইনজীবীকে বলে, আপনারা রুল শুনানির জন্য প্রস্তুত হোন। আমরা আদেশ দেব আর তা পালন করবে না, সেটা হতে পারে না।

এরপর আদালত ২৫ জুন পরবর্তী আদেশের জন্য দিনধার্য করেন। এর আগে গ্রিনলাইন পরিবহনের আইনজীবী অজিউল্লাহ বলেন, গত ধার্য তারিখে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, সেসময় আদালতে গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার উপস্থিত ছিলেন। সে আদেশের বিষয়টি অবহিত। কিন্তু এরপর থেকে গ্রিনলাইন পরিবহন আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর