,

রিজভীর ফোনালাপ ফাঁস! (অডিও)

news-image

টাকা দিয়ে খুলনার পাটকল শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে দিতে কাজ করছে বিএনপির একটি অংশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ফোনালাপে এই ষড়যন্ত্রের আভাস মিলেছে। বিশেষ মহলের দাবি, শ্রমিকদের আন্দোলনে ‘উসকানি’ মূলক ওই ফোনালাপটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর।

তাদের দাবি, ওই ফোনালাপের কণ্ঠের সঙ্গে রিজভী এবং মঞ্জুর কণ্ঠের সাদৃশ্য রয়েছে। তবে এ নিয়ে কেউ দায়িত্ব স্বীকার করেনি এবং তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।রিজভী-মঞ্জুর কথিত ওই ফোনালাপে তিন লাখ টাকা খরচ করে শ্রমিকদের উসকানির বিষয়টি উঠে এসেছে। ফোনালাপটি হুবহু দৈনিক আমাদের সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো-ফোনালাপের শুরুতেই মঞ্জু জিজ্ঞেস করেন, ফোন দিয়েছিলেন? জবাবে রিজভী বলেন, হ্যাঁ।

এরপর মঞ্জু বলেন, ‘খালিশপুরে আমাদের বিএনপি অফিসে বসে তিনটি স্পট খালিশপুর, খানজাহান আলী থানার দুটি মিল এবং নওয়াপাড়ার দুইটি মিল এখানকার মোট পাঁচটি মিলকে ভাগ করে ৯০ হাজার, ৩০ হাজার এবং ৯৫ হাজার করে মোট তিন লাখ টাকা মিটিং করে দিয়ে আসছি।’ তখন এর উত্তরে রিজভী বলেন, আচ্ছা ঠিক আছে।

মঞ্জু আবার বলেন, ‘কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে যে মঞ্চ আছে সেটা আওয়ামী লীগের। ওখানে শ্রমিক লীগ লেখা আছে। যার কারণে আমরা মঞ্চের দিকে যাই নাই। দূর থেকে কাজ করি আর আলাদা প্রোগ্রাম করি মূল শহরে।’ এর জবাবে রিজভী বলেন, সেভাইবেই তো করবেন।

মঞ্জু আরও বলেন, মঞ্চের ওইখানে অ্যালাউ করে না, গেলে বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন রিজভী বলেন, আপনারা একটা কন্ট্রিবিউট করেছেন দ্যাটস এনাফ। এরপর মঞ্জু বলেন, ‘সেটাই প্রচার করছি আমরা, সেভাবেই জানছে।’ পরে রিজভী : আপনার সাথে কাল অমিত আর জয়ন্ত থাকবে। আপনি যেখানে যাবেন ওরা সঙ্গে থাকবে। সব বলে দেবেন আপনি। তখন মঞ্জু বলেন, আচ্ছা ঠিক আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর