,

টয়লেট শেষে হাত ধোয় না ৪০% নারী, নিজেদের পোশাকে মুছে নেয়

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। আর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে মানুষের প্রথম কাজ ঠিকঠাক হাত ধোয়া। খাবার শুরুতে যেমন হাত ধোয়া দরকার, তেমনি দরকার খাবার বানাতে বা পরিবেশন করতেও। প্রতিটা ক্ষেত্রে হাত ধোয়া সুস্বাস্থ্যের পূর্বশর্ত।

তবে অনেকেই আছেন যারা বাথরুমে গেলেও প্রাথমিক পরিচ্ছন্নতাটুকু মেনে চলেন না। কোনো রকমে কাজ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। অনেকে তো ফ্লাশ করতে বা পানি ঢালতেও ভুলে যান।

সম্প্রতি প্রায় এক লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালায় ভারতের এক সাবান কোম্পানি। এতেই ভয়বহ তথ্য উঠে এসেছে। বাথরুম ব্যবহারের পর ৬০ শতাংশ পুরুষ নাকি হাত ধোয় না। তবে শুধু পুরুষরাই নয়, এই তালিকায় নারীরাও রয়েছে। দেশটির ৪০ শতাংশ নারী বাথরুম ব্যবহারের পর হাত না ধুয়ে কোনো রকমে নিজেদের পোশাকে মুছে নেয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাবান কোম্পানির চালানো সমীক্ষায় বেশ কয়েকটি বাধরুমে বসানো ক্যামেরায় এই তথ্য ধরা পড়ে। এতে দেখা যায়, বেশিরভাগ নারী-পুরুষই বাথরুম থেকে বের হয়ে ঠিকভাবে হাত না ধুয়ে সোজা বেরিয়ে যান।

এমন চিত্র দেখে দেশটির এক খাদ্য নির্মাণকারী সংস্থা বাথরুমে ক্যামেরা লাগানোর কথা চিন্তা করেছে। কারণ, হাইজিন রক্ষা করার জন্য বাথরুম শেষে হাত ধোয়া আবশ্যক। খাবারের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে। তাদের হাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ুক এমনটা চায় না ওই খাদ্য নির্মাণকারী সংস্থা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর