,

নতুন ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, নায়ক ইয়াশ রোহান

news-image

বিনোদন প্রতিবেদকঃ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নেন তিনি। সেখানে নিজের নাম লিখিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা প্রথম বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে রেকর্ড করেন ঐশী।

সেই সাফল্যকে অনুপ্রেরণা করেই পথ চলছেন বরিশালের এই সুন্দরী। কাজ করেছেন বিজ্ঞাপনে, মিউজিক ভিডিওতে। চমক দিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। এই ছবিতে ঐশীর নায়ক আরিফিন শুভ।

এরইমধ্যে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সুন্দরী। প্রায় ৭০ ভাগ দৃশ্যায়ণ শেষ হয়েছে বলে জানালেন তিনি। গেল শনিবার তিনি দুবাই থেকে শুটিং করে ফিরেছেন। দেশে ফিরেই নতুন একটি ছবির প্রস্তাব পেলেন ঐশী। ছবির নাম ‘আদম’। এই ছবিতে ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এ বিষয়ে ঐশী জাগো নিউজকে বলেন, ‘আমি ‘আদম’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ছবির পরিচালক আবু তৌহিদ হিরনের সঙ্গে এ নিয়ে মিটিংও হয়েছে। ছবিটির গল্প আমার ভালো লেগেছে। তবে চূড়ান্ত কিছু এখনই বলা যাচ্ছে না। আমি আপাতত ‘মিশন এক্সট্রিম’ শেষ করতে চাই। এরপর নতুন কোনো কাজে যোগ দেবো। এই ছবিটির জন্য অনেক পরিশ্রম করছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঐশী এখনো চূড়ান্ত না হলেও ছবির প্রধান পুরুষ চরিত্রে ইয়াশ রোহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে ‘আদম’ ছবির জন্য। আপাতত অপেক্ষা ঐশীর। তিনি যোগ দিলেই বাকি কাজ গুছিয়ে শুটিং শুরু করবেন ‘আদম’র নির্মাতা আবু তৌহিত হিরন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর