,

৮ বছরের শিশু লিখতে পারে ১০৬ ভাষা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চেন্নাইয়ের শিশু নিয়াল থোগুলুভার বর্তমান বয়স ৮ বছর। এই বয়সেই নিয়াল লিখতে ও পড়তে পারে ১০৬টি ভাষা। নেট দুনিয়ার জ্ঞানভান্ডার ও ইউটিউবকে কাজে লাগিয়ে সে এই অসাধ্যকে সাধন করেছে। ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে।

ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলো শেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে সে। শুধু তাই নয়, নিজে শেখার পাশাপাশি বাবা-মাকেও বিভিন্ন ভাষার উচ্চারণ প্রণালী শিখিয়েছে সে।

এতগুলো ভাষা শেখা নিয়ে সংবাদমাধ্যমকে নিয়াল বলে, ‘আমি এখন ১০৬টির বেশি ভাষা পড়তে ও লিখতে পারি এবং ১০টি ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি। তবে ভাষার প্রতি আমার আগ্রহ কীভাবে জন্মালো তা আমি জানি না। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি।’

এই বয়সে ভাষার ওপর ছেলের এমন দখলে খুশি নিয়ালের বাবা শঙ্কর নারায়ন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তারপর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর