মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমের সহকর্মীরা, কাঁদছে পুলিশ

news-image

হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ চলে গেলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার। বুধবার (২২ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

চাঁদপুরের ছেলে জসিম ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বুধবার (২২ মে) সকালে হঠাৎই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। সহকর্মীর এমন অকাল মৃত্যুতে কাঁদছেন তার সহকর্মীরা, কাঁদছে বাংলাদেশ পুলিশ।

সকাল থেকেই পুলিশ সদস্য ও ২৯তম বিসিএসের ব্যাচমেটরা জসিমের অকাল মৃত্যুতে চোখের পানি ফেলছেন। জসিমের ব্যাচমেট আবু ইউসুফ বলেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা নিয়ে যান। কিছু মৃত্যু আমাদের অনেক বেশি কষ্ট দেয়। জসিম আমার ব্যাচমেট ছিল। তার মৃত্যুতে কেমন লাগছে তা বলে বুঝাতে পারব না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

শাহিনুর ইসলাম নামে বাংলাদেশ পুলিশের আরেক কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘জসিম স্যার চাঁদপুরের গর্ব, বাংলাদেশ পুলিশের গর্ব। বিশ্বাস করতে পারছি না, স্যার এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন।’

১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন জসিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। এরপর ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন। মেধাবী এই কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক