,

বিশ্বকাপের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে

news-image

স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, মাত্র এক সপ্তাহ বাকি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই। কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের জমজমাট লড়াইগুলো? আসুন জেনে নেয়া যাক। এবারের বিশ্বকাপে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১০টি দল। বাকি নয়টি দল হলো-স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

বাংলাদেশে খেলা দেখাবে তিন চ্যানেলে। চ্যানেলগুলো হলো-বিটিভি, গাজী টিভি এবং মাছরাঙা টিভি। এছাড়াও অনলাইনে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে ইউটিউব চ্যানেল rabbitholebd-এ।

ভারতে দেখা যাবে স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস এবং ডিডি ন্যাশনালে। স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে খেলা দেখাবে স্কাই স্পোর্টস। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস। পাকিস্তানে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং সনি লাইভ। ক্যারিবীয়ানে ইএসপিএন, শ্রীলঙ্কায় দেখাবে এসএলআরসি। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, জাপান, ফিজি, হংকং, কানাডাসহ বিশ্বের অনেক দেশে ভিন্ন ভিন্ন চ্যানেলের মাধ্যমে বিশ্বকাপের খেলা দেখা যাবে।

ইংল্যান্ডে টুর্নামেন্ট শুরু হবে ৩০ মে থেকে। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর