,

বিশ্বকাপের আগে দারুণ সুখবর পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ম্যাচটি খেলতে পারেননি। তার আগে তিন ম্যাচে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন সাকিব আল হাসান। যার ফলশ্রুতিতে এবার আইসিসির র‍্যাংকিংয়ে বড় সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নাম্বার জায়গাটিকে নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন সাকিব। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর সাকিবকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন আফগানিস্তানের রশিদ খান।

তবে আফগান অলরাউন্ডারকে বেশিদিন থাকতে দিলেন না সাকিব। আট মাসের মাথায় এসে আবারও শীর্ষস্থানটি নিজের দখলে নিলেন টাইগার অলরাউন্ডার, বিশ্বকাপের ঠিক আগে। রশিদ যখন সাকিবকে হটিয়ে শীর্ষে উঠেন তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং তখন ৩৪১।

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিবের এই রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫৯। ৩৩৯ পয়েন্ট নিয়ে রশিদ খান এখন নেমে গেছে দুইয়ে।ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে আছেন রশিদেরই সতীর্থ মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩১৯। চারে পাকিস্তানের ইমাদ ওয়াসিম আর পাঁচে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

এদিকে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে সেরা দশে নেই বাংলাদেশের কোনো বোলার। সবচেয়ে ভালো অবস্থানে পেসার মোস্তাফিজুর রহমান। ৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন এগারো নাম্বারে।সাকিবের অবস্থানও পরিবর্তন হয়নি। বোলারদের মধ্যে তিনি আছেন ১৯তম অবস্থানে। মেহেদী হাসান মিরাজ ২২ আর মাশরাফি বিন মর্তুজার অবস্থান ২৪ নাম্বারে।

ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে আছেন (২০তম) কেবল মুশফিকুর রহীম। তামিম ইকবাল আছেন ২২ নাম্বারে, সৌম্য সরকার ২৮ আর ৩২তম অবস্থানে সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর