,

২ স্কুলছাত্রকে অপহরণের সময় ‘রোহিঙ্গা’ পাচারকারী আটক

news-image

মঙ্গলবার (২১ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় রায়গ্রামে শিহাব (৯) ও আরাফাত (৮) নামের দুই স্কুলছাত্রকে অপহরণের চেষ্টাকালে আশিক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশিককে রোহিঙ্গা বলে দাবি করছে এলাকাবাসী।

শিহাব বড় রায়গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। আর আরাফাত একই গ্রামের রায়হান উদ্দীনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, আশিক ও আরাফত দুই বন্ধু মিলে গ্রামের একটি পান বরজের কাছে খেলছিল। এ সময় মিষ্টি খাওয়ানোর কথা বলে তাদের অপহরণের চেষ্টা করলে দুই জন চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে পাচারকারীকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী তাকে রোহিঙ্গা বলে দাবি করেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘এলাকাবাসী রোহিঙ্গা অপহরণকারী সন্দেহে এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এই যুবক রোহিঙ্গা নয় বলে আমাদের ধারণা। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।

সে তার নিজের নাম আশিক ও বাবার নাম মাজেদ বলতে পারে। বাড়ির নাম ঠিকানা বলতে পারে না। ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর