মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টয়লেট শেষে হাত ধোয় না ৬০% পুরুষ

news-image

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। আর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে মানুষের প্রথম কাজ ঠিকঠাক হাত ধোয়া। খাবার শুরুতে যেমন হাত ধোয়া দরকার, তেমনি দরকার খাবার বানাতে বা পরিবেশন করতেও। প্রতিটা ক্ষেত্রে হাত ধোয়া সুস্বাস্থ্যের পূর্বশর্ত। তবে অনেকেই আছেন যারা বাথরুমে গেলেও প্রাথমিক পরিচ্ছন্নতাটুকু মেনে চলেন না। কোনো রকমে কাজ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। অনেকে তো ফ্লাশ করতে বা পানি ঢালতেও ভুলে যান।

সম্প্রতি প্রায় এক লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালায় ভারতের এক সাবান কোম্পানি। এতেই ভয়বহ তথ্য উঠে এসেছে। বাথরুম ব্যবহারের পর ৬০ শতাংশ পুরুষ নাকি হাত ধোয় না। তবে শুধু পুরুষরাই নয়, এই তালিকায় নারীরাও রয়েছে। দেশটির ৪০ শতাংশ নারী বাথরুম ব্যবহারের পর হাত না ধুয়ে কোনো রকমে নিজেদের পোশাকে মুছে নেয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাবান কোম্পানির চালানো সমীক্ষায় বেশ কয়েকটি বাধরুমে বসানো ক্যামেরায় এই তথ্য ধরা পড়ে। এতে দেখা যায়, বেশিরভাগ নারী-পুরুষই বাথরুম থেকে বের হয়ে ঠিকভাবে হাত না ধুয়ে সোজা বেরিয়ে যান।

এমন চিত্র দেখে দেশটির এক খাদ্য নির্মাণকারী সংস্থা বাথরুমে ক্যামেরা লাগানোর কথা চিন্তা করেছে। কারণ, হাইজিন রক্ষা করার জন্য বাথরুম শেষে হাত ধোয়া আবশ্যক। খাবারের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে। তাদের হাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ুক এমনটা চায় না ওই খাদ্য নির্মাণকারী সংস্থা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক