,

এবার মার্কিন রণতরী আনছে সৌদি আরব-আমিরাত

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই নিজেদের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লোহিত সাগরের সুয়েজ খালে শক্তিশালী রণতরী নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে পিছিয়ে নেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

ইরানকে মোকাবিলা করার জন্য এবার মার্কিন রণতরী আনছে দেশ দুটি। আর এজন্য যুক্তরাষ্ট্রকে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে তারা।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নামের এক বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এই রণতরী রক্ষণাবেক্ষণের জন্য বছরে ব্যয় হয় ২৪ থেকে ৩২ কোটি ডলার। সৌদি আরব ও আমিরাত ইতিমধ্যে তা পরিশোধ করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাব। তবে প্রতি সেকেণ্ডের জন্য সৌদি আরব ও আরব আমিরাতকে এর খরচ দিতে হবে।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর