,

নজরদারি বাড়াতে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

news-image

অনলাইন ডেস্ক : মহাকাশে নজরদারি বাড়াতে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-২বি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। খবর এনডিটিভির।

ভারত জানিয়েছে, অত্যাধুনিক স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন অবস্থাসহ যেকোনও আবহাওয়ায় কাজ করবে।

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে মঙ্গলবার থেকেই কাউন্ট-ডাউন শুরু হয়৷ ভোরে পিএসএলভি সি-৪৬ রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রিস্যাট-২বি স্যাটেলাইট৷ পিএসএলভি সি-৪৬ পৃথিবীর বলয় ছাড়তে সময় নেয় ১৫ মিনিট৷

ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন৷ তার দাবি, এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন৷ প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে৷

রিস্যাট-২বি হলো ইসরোর ৪৮ তম মিশন। এটি মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে৷ সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট৷

নতুন এই উপগ্রহের ওজন ৬১৫ কিলোগ্রাম৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে আগে মহাকাশ গবেষণায় নতুন এ সাফল্য দেখালো ভারত।

২০০৯ সালে মহাকাশে পিএসএলভি সি-৪৬ এর স্যাটেলাইট রিস্যাট-২ পাঠিয়েছিল ভারত৷ এবার পাঠানো হলো তারই উন্নততর সংস্করণ রিস্যাট-২বি৷

রিস্যাট-২বি’র সিনথেটিক অ্যাপারচার ২৪ ঘণ্টাই মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে সক্ষম৷ এমকি মেঘলা আবহাওয়াতেও এই উপগ্রহ পরিষ্কার ছবি পাঠাতে পারবে৷ পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে বলে আশা করছেন ইসরো কর্মকর্তারা৷ সীমান্তের নজরদারিতেও বিশেষভাবে কাজে আসবে রিস্যাট-২বি৷

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো