,

বিমান বাহিনীর প্রধান হিসেবে নারীকে মনোনয়ন দিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমান বাহিনীর প্রধান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও এরিজোনার ব্যবসায়ী এবং এরোস্পেস কর্পোরেশনের সাবেক প্রধান বারবারা বেরেটের (৬৮) নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বারবারা জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের অধীনে ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিনল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৭ সাল পর্যন্ত তিনি বিমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র দ্য এরোস্পেস কর্পোরেশনের প্রধান ছিলেন।

ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘তিনি খুব ভাল সচিব হবেন!’

সাবেক আইনজীবী ও পাইলট বারবারা র‌্যান্ড কর্পোরেশনের একজন বোর্ড মেম্বার। সংস্থাটি মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম গবেষণা ও বিশ্লেষণ করে।

তিনি ও তার স্বামী ক্রেইগ রিপাবলিক দলে বড় ধরনের তহবিল প্রদানকারী। ক্রেইগ আমেরিকার বৃহৎ কারিগরী প্রতিষ্ঠান ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

বারবারা বিমান বাহিনী প্রধানের পদে মনোনিত হওয়ায় দ্বিতীয় নারী হিসেবে তিনি হেদায় উইলসনের স্থলাভিষিক্ত হবেন। উইলসন বর্তমানে এই পদে রয়েছেন।

১৯৯৪ সালে বারবারা জিওপি’র (রিপাবলিক্যান পার্টি) টিকিটে অ্যারিজোনায় প্রথম নারী হিসেবে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৌঁড়ে ছিলেন। তবে তিনি মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর