,

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষিত, যুবক আটক

news-image

নিউজ ডেস্ক।। ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগে সাইফুদ্দিন রিশাদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকালে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের বকশ্‌ আলী ভূঞা বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ক্ষতিগ্রস্ত তরুণী জানান, সাইফুদ্দিন রিশাদ গত ৫ বছর পূর্ব থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে তাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই সময়ে ১৮ বছর পূর্ণ না হওয়ায় সে বিয়ে করতে রাজি হয়নি।

গত দুই বছর পূর্বে তরুণীটি তার নানার বাড়ি গেলে রিশাদ তাকে ফুসলিয়ে রিশাদের বন্ধু হৃদয়ের বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে রিশাদ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে ও বিয়ের শর্ত দিয়ে বিষয়টি পরিবারকে না জানাতে তরুণীকে চাপ দেয়। ঘটনার কিছুদিন পর প্রেমিক রিশাদ চাকরির উদ্দেশ্যে কাতার চলে যায়। কাতারে অবস্থানকালেও রিশাদ ওই তরুণীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো আচরণ করতো। এদিকে গত দুই সপ্তাহ পূর্বে রিশাদ কাতার থেকে দেশে ফিরে আসে। গত কয়েক দিন পূর্বে রিশাদ সীমা নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

একই সঙ্গে ধর্ষিত তরুণীকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বিয়ে না করার পাঁয়তারা করে। এদিকে রিশাদের কাছে থাকা তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। তরুণীটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ওই তরুণী সোনাগাজী মডেল থানায় গিয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঞাকে জানায়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহম্মেদ জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দু’পক্ষ সমঝোতায় বিয়ে দিতে পারলে রিশাদকে ছেড়ে দেয়া হবে। তবে ওই তরুণী নিয়মিত মামলা দিলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর