,

ভারত-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও যে কারণে ভাল লাগবে স্টোকসের

news-image

স্পোর্টস ডেস্ক।। আইপিএলে খুব কাছ থেকে দেখেছেন দু’‌জনকে। রাজস্থান রয়্যালসে স্টিভ স্মিথের সঙ্গেই খেলেছেন বেন স্টোকস। আর বিরাট কোহলি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে। তাই বেন স্টোকস খুব ভাল করে জানেন, এই দু’‌জন কোন ধাতুতে গড়া। তাই ইংলিজ এই অলরাউন্ডার ভক্ত হয়ে গেছেন এই দুই ক্রিকেটারের।

ইংল্যান্ডের এই অলরাউন্ডার জানান, ‘‌দু’‌জনেই অসাধারণ। দু’‌জনকেই প্রচুর খেলতে দেখেছি। ওদের খেলা দেখলে মনে হয়, বাকিদের থেকে ওদের কাছে ক্রিকেটটা কত সহজ। আমি দু’‌জনেরই বিরাট ভক্ত হয়ে গিয়েছি। দু’‌জনের খেলার ধরন আলাদা। কিন্তু দু’‌জনই অসম্ভব কার্যকরী।’‌

দু’‌জনকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন স্টোকস যে, তাদের বিরুদ্ধে হারতে হলেও ভাল লাগবে তার। তিনি বলেন, ‘‌বিপক্ষ দলের বিরুদ্ধে খেলতে নামা মানে একটাই লক্ষ্য থাকে, তাদের হারানো। কিন্তু আমার কাছে ওদের জন্য ব্যাপারটা একটু অন্যরকম। আমি ক্রিকেট ভালবাসি। তাই যেভাবে ওরা ধারাবাহিকভাবে দলকে জিতিয়ে ফেরে, সেটা দেখতে ভাল লাগে।’‌
এবার ইংল্যান্ড নিজেদের দেশে বিশ্বকাপের অন্যতম ফেবারিট। এটা বাড়তি চাপ কিনা জানতে চাওয়া হলে স্টোকস বলেন, ‘‌আমরা এমনিতে ফেবারিটের তকমা নিয়ে নামছি না। আমরা এটা অর্জন করেছি। গত তিন-‌চার বছর ধরে আমরা যে ক্রিকেট খেলেছি, তার জন্যই আমরা ফেবারিট। তবে এক নম্বর বলে আমরা কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না।’‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর