,

দুই পুলিশ কর্মকর্তার অন্যরকম মানবিকতা!

news-image

নিউজ ডেস্ক।। ইফতারের ঠিক আগমুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে বাঁশবোঝাই একটি ঠেলাগাড়ি ঠেলছিল দুই শ্রমিক। রাস্তাটি উঁচু হওয়ায় বাঁশবোঝাই গাড়িটি ঠেলে তুলতে কষ্ট হচ্ছিলো তাদের। কিছুদূর উঠে আবার নিচে নেমে আসছিলো ভারী এ গাড়িটি।

বাঁশবোঝাই ঠেলাগাড়িটি নিয়ে শত চেষ্টা করেও এগোতে পারছিলেন না তারা। তবে এই দুই দিনমজুরের কষ্ট সহ্য পারেননি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তার। তারা দ্রুত এগিয়ে আসেন ওই দুই শ্রমিকের ভার লাঘবে। মানবিকতার কারণে হাত লাগিয়ে উপরে ঠেলে তুলেন বাঁশবোঝাই ঠেলাগাড়িটি।

ছবিতে- পুলিশের পোশাক পরিধানরত অবস্থায় দিনমজুরদের মতো যাকে গাড়ি ঠেলতে দেখা যাচ্ছে, তিনি নগরীর ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান। আর পিছনে যে পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে তিনি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট। ছবিটি তুলেছেন চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক মিয়া আলতাফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর