,

ধর্ষণ মামলায় জামিন পেলেন কনস্টেবল

news-image

নিউজ ডেস্ক।। ধর্ষণের অভিযোগের মামলায় জামিন পেলেন কনস্টেবল তরুণ কান্তি বিশ্বাস। মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জয়শ্রী সমাদ্দার তা মঞ্জুর করেন। আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী মো. শাহ আলম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।

বাদী পক্ষের আইনজীবী মোস্তফা কামাল জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর একই ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই এর পরিদর্শক শামীম আহমেদ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তরুণ কান্তি বিশ্বাসকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২০ জানুয়ারি একই বিচারক প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাস বাদিনীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। এরপর আসামি বাদিনীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। একদিন আসামি বাদিনীকে তার স্বামী ঘরে না থাকার সুযোগে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আসামি বাদিনীকে নগ্ন করে বিভিন্ন ভিডিও ধারণ করেন। পরে আসামি ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে ওই নারীকে শারীরিকভাবে মেলামেশা করতে বাধ্য করে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর