,

সবাই যখন তারাবির নামাজে মগ্ন ঠিক তখনই প্রেমিকার সাথে মিলিত হতে যায় আহাদ!

news-image

নিউজ ডেস্ক।। প্রেমের টানে গোপন অভিসারে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে কিশোর বয়সী এক প্রেমিক জুটিকে আটক করেছে এলাকাবাসী। চুয়াডাঙ্গার জীবননগরে এ ঘটনা ঘটে।
সোমবার (২০ মে) রাতে পৌর এলাকার পুরাতন লক্ষীপুর ব্রীজ পাড়ায় এ ঘটনা ঘটে। এরপর উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক জুঁটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এলাকাবাসী জানায়, জীবননগর পৌর এলাকার পুরাতন লক্ষীপুরের বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী লিটন খাঁর ছেলে নবম শ্রেণীর ছাত্র আহাদ খাঁ (১৫)এর সাথে প্রতিবেশী ভাড়াটিয়া মতিয়ার রহমানের মেয়ে তামান্নার (১৫) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা প্রায়ই পরিবারের অজান্তে গোপন অভিসারে মিলিত হতো। একই ভাবে সোমবার রাত সাড়ে ৯ টায় সবাই যখন তারাবির নামাজে ব্যস্ত ঠিক সেই সময় তামান্নার বাড়িতে এসে তার রুমে প্রবেশ করে আহাদ। এরপর গোপন অভিসারে মিলিত হয় তারা।

স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে ঘরে ঢুকে ওই প্রেমিকজুটিকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে তারা।ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় হইচই ফেলে দেয়।

এরপর প্রেমিক আহাদের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলেও জনতার সম্মিলিত চেষ্টায় তা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরবর্তীতে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনাস্থলে পৌছে প্রেমিক জুঁটিকে হেফাজতে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রেমিক আহাদের চাচা ফারুক খাঁ বলেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। আমাদের ছেলে মুলত তামান্নাদের দোকানে আসছিল। সেখান থেকেই এই ষড়যন্ত্র করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ছেলে-মেয়ে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর