,

ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড: নাসিম

news-image

নিউজ ডেস্ক।। মৃত্যুদণ্ডই ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনাল করে শিশু ও নারী নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। তবেই এদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বন্ধ হবে। বর্তমান সরকার জঙ্গি দমন করেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই এদেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণ চলতে পারে না।

তাড়াশের কলেজছাত্রী রুপা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার উদ্ধৃতি টেনে নাসিম আরও বলেন, ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। যারা ধর্ষণের মতো ঘৃণ্যতম ঘটনা ঘটাবে, দ্রুত বিচার নিশ্চিত করে তাদের ফাঁসি দিতে হবে। তা ছাড়া এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর মুলিবাড়ীতে নির্মাণাধীন ট্রমা হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ হাসপাতালের নাম ‘শেখ হাসিনা ট্রমা হাসপাতাল’ নামকরণের প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবায়ক প্রকৌশলী আবদুল হামিদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি মুলিবাড়ীতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর