,

ধানের ন্যায্য মূল্য পেয়ে ডিসিকে জড়িয়ে ধরলেন কৃষক

news-image

নিউজ ডেস্ক।। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেয়ায় এক কৃষক আবেগ আপ্লুত হয়ে মেহেরপুরের জেলা প্রশাসককে জড়িয়ে ধরে ভালবাসা প্রকাশ করেছেন। মেহেরপুর সদরে মঙ্গলবার সরকারি খাদ্য গোডাউনে ফিতা কেটে সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আতাউল গণি। এ সময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা ও পরিদর্শক মো. সেলিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন- ধান ক্রয়ের সময় কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন। কোনো ব্যবসায়ীকে সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ দেয়া হবে না। যদি সুযোগ পায় গোডাউন ও কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

উদ্বোধনী দিনে ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়। সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ পাওয়াতে মেহেরপুরের এক কৃষক অতি আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসক আতাউল গণিকে জড়িয়ে ধরেন। এ সময় জেলা প্রশাসকও এটা তার দায়িত্ব বলে ওই কৃষককে জড়িয়ে ধরলে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এবার মেহেরপুর সদর উপজেলায় ৬৩৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর