,

নতুন সিনেমায় পরিণীতি

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’। ২০১৬ সালে পওলা হকিন্সের বিখ্যাত উপন্যাস থেকে তৈরি হয়েছিলো হলিউডের থ্রিলার ড্রামা ঘরানার এই সিনেমা। এর মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট।

নতুন খবর হলো ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’ অফিসিয়াল হিন্দি রিমেক তৈরি করছেন নির্মাতা রিভু দাশগুপ্ত। এবার হিন্দি ভার্সনে এমিলির চরিত্রে অভিনয় করবেন পরিণীতি। আর এ সিনেমাতে অভিনয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন পরিণীতি নিজেই।

স্বামী পরিত্যক্তা এক নারীর জীবনের নানা টানাপড়েনের গল্পের সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। চরিত্রটি ফুটিয়ে তুলতে নির্মাতা রিভু বেছে নিলেন পরিণীতিকে।

২০১৬ সালে মুক্তি পাওয়া হলিউডের এই সিনেমাটি বক্স অফিস মাতানোর পাশাপাশি জিতে নিয়েছিলো একাধিক পুরস্কার। এখন দেখার বিষয়, বলিউডি ভার্সনে পরিণীতি অভিনীত থ্রিলারধর্মী এই সিনেমাটি কতটা সফল হয়।

শিগগিরই শুরু হবে সিনেমাটি শুটিং। এটি প্রযোজনা করছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ২০২০ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা রিভু দাশগুপ্ত।

এর আগে পরিণীতিকে সবশেষ দেখা গেছে ‘কেশরি’ সিনেমায়। এতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর