,

কৃষকের ধান কেটে দিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা কার্যক্রম শুরু করেছে ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের নেতা-কর্মীরা।

গতকাল রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্কুনি ইউনিয়নের মাধবপুর গ্রামে ধান কাটার মাধ্যমে তারা এ কার্যক্রম শুরু করেছে। বর্তমান বাজারে একমণ ধানের দাম ৫০০ টাকা। আর একজন শ্রমিকের একদিনের মুজুরি ৯০০ টাকা। ফলে ধানের বাম্পার ফলনের পরেও লাভের মুখ দেখছেন না কৃষকরা। তাই রংপুরের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্র ইউনিয়ন।

রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শিহাব, সাংস্কৃতিক সম্পাদক দিপু সরকার, ক্রীড়া সম্পাদক আবির ইয়ামান, সদর উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক নীরব সরকারসহ বেশ কয়েকজন নেতাকর্মী সদ্যপুস্কুনি ইউনিয়নের মাধবপুর গ্রামের দরিদ্র কৃষকের ধান কেটে দেন।

আবু সালেহ মোহাম্মদ শিহাব বলেন, ‘একদিকে ধানের দাম কম, অন্যদিকে শ্রমিক সংকট। তাই দরিদ্র কৃষকদের কষ্ট কিছুটা লাঘব করতে ছাত্র ইউনিয়ন এই উদ্যোগ নিয়েছে।’###

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর