,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার দু’টি উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

এর মধ্যে বিজয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানসহ চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাস বকুল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে দেশের অন্যান্য উপজেলার মতো বিজয়নগর ও বাঞ্ছারামপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ