,

ভারতের ভয়াবহ জঙ্গি হামলা নিহত ১১

news-image

সন্দেহভাজন জঙ্গি হামলায় ভারতের অরুণাচল প্রদেশের ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন অরুণাচলের বিধায়ক। বাকিরা তার সহযোগী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এর সঙ্গে নাগা জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রায় ২০ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীদের। প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। তিরং এবং তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তার দশ সঙ্গীর।

তিরাপের জেলাশাসক পি এস থুঙ্গন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আততায়ীদের হাতে বিধায়ক-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীকে সন্দেহ করছে। তিরাপ জেলায় ওই সংগঠনের যথেষ্ট প্রভাব রয়েছে। খাপলাং গোষ্ঠীর একটি অংশ আলোচনায় বসার বার্তা দিলেও, ওই সংগঠনের মায়ানমার থেকে নিষ্ক্রিয় অংশ এখনও আলোচনায় রাজি নয়।

ন্যাশনাল পিপলস পার্টির ওই বিধায়ক সদ্য সমাপ্ত অরুণাচল বিধানসভা নির্বাচনে পশ্চিম খোনসা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্ধিতা করেছিলেন এবং তিনি তার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। অরুণাচল পুলিশের আইজি সুনীল গর্গও জানিয়েছেন, তারা সন্দেহ করছেন জঙ্গিরাই হত্যা করেছে তিরং এবং তাঁর সঙ্গীদের। ঘটনাস্থলে পৌঁছেছে অসম রাইফেলস এবং পুলিশ। তারা জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর