,

চটেছেন চিত্রনায়িকা পপি

news-image

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে ইউটিউবে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পপি ও মারজুক রাসেল জুটির সিনেমা ‘দি ডিরেক্টর’, এমনটা শুনে বেশ চটেছেন ছবির নায়িকা পপি। তার ভাষ্য, ‘এটা তো কোনো সিনেমা না। টিভির জন্য একটা নাটক ছিল মাত্র। ৯-১০ বছর আগে এর শুটিং করেছিলাম। একটা নাটক কিভাবে সিনেমা হয়? একজন শিল্পীকে মেরে ফেলার জন্য এটা একটা ক্রাইম।’

কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’ চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল। কিন্তু হুট করেই জানা গেল, ছবিটি আসছে ঈদে ইউটিউবে।

নির্মাতা জানান, ঈদে সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। ছবির অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)।

এদিকে, ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। ফলে আটকে যায় এর মুক্তি। দীর্ঘদিন এটি সেন্সরবোর্ডে পড়ে ছিল। ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি, যার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় এটি। ইতিমধ্যেই ছবির দুটি গান ও টিজার প্রকাশ হয়েছে ইউটিউবে। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে।

‘দি ডিরেক্টর’ ছবিতে পপি ও মারজুক রাসেল পাশাপাশি আরও অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ। আমাদের সময়

‘দি ডিরেক্টর’ ছবির গান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর