,

বিমানে ঠাণ্ডা পানির পরিবর্তে গরম পানি, পুড়ল নারীর পা

news-image

অনলাইন ডেস্ক : বিমানে ভ্রমণ করছিলেন এক প্রবীন যাত্রী। যাত্রাপথে তৃষ্ণার কারণে বিমানবালার কাছে পানি চান। এর পর এক বিমানবালা এসে গরম পানি দেন। পানি এতটাই গরম ছিল যে ঠিকমতো ধরতে পারেননি ওই বৃদ্ধ। ফলে গরম পানির গ্লাসটি পড়ে যায় পাশের এক নারী যাত্রীর গায়ে। ওই পানি এতটাই গরম ছিল যে, পাশের যাত্রীর উরু প্রায় ২০ শতাংশ পুড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ২৮ মার্চ ভারতের স্পাইস জেটের মুম্বাই থেকে কোচিগামী বিমান এসজি-১৫৩-তে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় বিমান সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন আহত যাত্রী। তবে বিমান সংস্থা তা দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ করা হয়েছে।

দুর্ঘটনার শিকার যাত্রী অভিযোগ করে বলেন, ‘আমার পাশে বসে থাকা এক বৃদ্ধ বিমানসেবিকার কাছ থেকে গরম পানি চান। এতটা গরম পানি ওরা না-দিলে এই ঘটনা ঘটত না।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আমার এতটা ব্যথা হচ্ছিল যে কেবিন ক্রুকে ডাকি। তিনি আমাকে বরফ দেন। আমি বসতে পারছিলাম না। কারণ উরুর উপর ও নিচের অংশের ত্বক কালো হয়ে গিয়েছিল। ভেতরের মাংস দেখা যাচ্ছিল। সেখানে কোনো ডাক্তার আছেন কি না জানতে আমি বারবার ওদের ঘোষণা করতে বলি। কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। এমনকি কেবিনের সুপারভাইজার আমাকে দেখতেও আসেননি।’

জানা যায়, আহত নারী সেদিন কাজে যাচ্ছিলেন। এই ঘটনার জন্য তাকে ছুটি নিতে হয় এবং কয়েকদিন কোচিতেই কাটাতে হয় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর