মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের গায়ে আগুন দিলেন নববধূ

news-image

জেলা প্রতিনিধিঃ এক মাস আগে বিয়ে হয়েছিল তাহমিনা আক্তারের (২২)। এর মধ্যেই স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই নববধূ। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জামালপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহমিনার স্বামী দ্বীন ইসলামকে আটক করলেও শ্বশুরের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জামালপুর গ্রামের বদরুদ আলী আমিন বাড়ির মৃত আ. লতিফের ছেলে দ্বীন ইসলামের সঙ্গে নোয়াপাড়া গ্রামের কামাল হোসেনের বড় মেয়ে তাহমিনা আক্তারের এক মাস তিন দিন আগে বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে তাহমিনার সঙ্গে দ্বীন ইসলামের কলহ হয়। এ ঘটনার জের ধরে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন তাহমিনা।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়।

তাহমিনার বাবা কামাল হোসেন বলেন, সোমবার মেয়ের গায়ের আগুন দেয়ার কথা শুনে চাঁদপুর সদর হাসপাতালে গেলে তাহমিনা আমাকে জানিয়েছে নিজে গায়ে আগুন দিয়েছে সে। আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। স্বামীর বাড়ি থাকার কারণে সে ওষুধ খেতে পারেনি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি আবদুর রকিব বলেন, তাহমিনার বাবা কামাল হোসেন থানায় অপমৃত্যু দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, এএসপি (হাজিগঞ্জ) সার্কেল আফজাল হোসেন ও ফরিদগঞ্জ থানার ওসি আ. রকিব ও পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক