,

ঈদে সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষক বাবার ‘আত্মহত্যা’

news-image

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের অভাবী কৃষক সেলিম হোসেন (৪৫) আজ মঙ্গলবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর