,

৬৮ বছরের অভিনেতাকে বিয়ে করছেন ২৬ বছরের সেলেনা গোমেজ!

news-image

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারের শুরু থেকে গানের চেয়েও প্রেম নিয়ে আলোচনায় ছিলেন সেলেনা গোমেজ। সমবয়সী জাস্টিন বিবারের সঙ্গে সেই প্রেমের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। এবার সেলেনা ঘোষণা দিলেন বিয়ের। তবে বিবারের চেয়ে বোধহয় কয়েকধাপ এগিয়ে গেলেন ২৬ বছর বয়সী এই তারকা। কারণ তিনি পছন্দ করেছেন তার বয়সের চেয়ে তিনগুণ বয়সী পার্টনারকে!

চলতি ৭২তম কান উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ। সঙ্গে ছিলেন ‘দ্য ডেড ডোন্ট ডাই’-এর অভিনেতা ৬৮ বছর বয়সী বিল মুরে। মূলত ছবির প্রচারণার জন্যই তারা হাজির হন সেখানে। তবে তাদের চলাফেরা ও চাহনিতে ছিল বাড়তি কিছু। উৎসবের লালগালিচায় হাতে হাত রেখে হাঁটার পাশাপাশি একে অপরকে চুমুও দিয়েছিলেন প্রকাশ্যে। বয়সের পার্থক্যের জন্য অনেকে সেটি এড়িয়ে গেলেও খোদ সেলেনা জানালেনর প্রেমের সত্যতা।

গত ১৮ মে ইনস্টাগ্রামে নিজের বিয়ের ঘোষণা দিয়ে এই তারকা লিখেছেন- ‘এবারই প্রথম আমি কানে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক আমি ও বিল মুরে বিয়ে করতে যাচ্ছি।’ কানের পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১৪ মে রাত ৮টায় কান উৎসব উদ্বোধন করেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম ও ফরাসি অভিনেত্রী-গায়িকা চার্লোট গেইন্সবুর্গ।

তবে সেলেনা ও বিলের এই সম্পর্ক প্রকাশের বিষয়টি কতোটা বাস্তব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রেম ও বিয়ের প্রসঙ্গটি টেনে মজা করছেন দুজনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর