,

কুরআন অনুবাদ করে মুসলিম হলেন মার্কিন যাজক

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন এক যাজক মুসলমান হওয়ার পর বলেছেন, সৌদি আরবে যাওয়ার পর বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার সৌদি গণমাধ্যম সাবাককে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন যাজক স্যামুয়েল আর্ল শ্রপশায়ার এ কথা বলেছেন।

৭০ বছর বয়সী স্যামুয়েল জানান, মার্কিন গণমাধ্যমগুলোতে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে প্রথমবার সৌদিতে যান পবিত্র কুরআনকে নতুনভাবে অনুবাদের জন্য। তবে সৌদি আরবে গিয়ে একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতি লক্ষ করেন তিনি। তিনি বলেন, আমি সেখানে অনেক ভালো মানুষ দেখতে পাই। আমি মুসলিম কিংবা অমুসলিম, সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে আমার সঙ্গে তারা ভালো আচরণ করে।

জেদ্দায় থেকে কুরআনের অনুবাদের কাজ করার সময় যে আতিথেয়তা পেয়েছেন তিনি, সেটাই তাকে ইসলামের প্রতি ভালোলাগা তৈরি করে দিয়েছে।তিনি বলেন, সৌদিবাসীদের শুধু এক আল্লাহর উপাসনা করে এবং তাদের ভালো নৈতিকতা রয়েছে।বর্তমানে তিনি সৌদি আরবেই আছেন। শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর নামে অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর