,

‘সাইজ ৪২’ নিয়ে টয়া আসছেন ঈদে

news-image

ছোট ও বড় পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। গেলো বছর ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ‘বেঙ্গলি বিউটি’ ছবির মাধ্যমে পা রেখেছেন চলচ্চিত্রে। মডেল ও উপস্থাপক হিসেবেও অনেকের নজর কেড়েছেন তিনি। কাজ করেছেন আরজে হিসাবেও। ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ইতোমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন টয়া। যার মাঝে একটি ‘সাইজ ৪২’।

সম্প্রতি ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সাইজ ৪২’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান ও টয়া। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছে রাইসুল তমাল। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।

গল্পে দেখা যাবে, বাবু আর সজল এক অফিসে চাকরি করে তারা ভালো বন্ধু। সজল সব সময় মিথ্যা কথা বলে ছুটি নেন। তবে এইবার বস সজলকে ছুটি দেইনি তাই বাবু নাটক সাজিয়ে ছুটি ম্যানেজ করে দেন। এদিকে বস খাওয়ার পাগল তাই সজলের বউকে সেরা রাধুনীর ১০ এ আছে বলে ছুটি টা পাইয়ে দেন বাবু। তারপর অফিসের বস দাওয়াত খেতে যায়। বস দাওয়াত খাওয়া শেষে টয়লেটে গিয়ে পড়নের আন্ডারওয়্যার ভুলে রেখে তারাহুরা করে চলে আসে অফিসের আর্জেন্ট কাজে। আর এই আন্ডার অয়ার নিয়েই ঘটতে থাকে মজার মজার ঘটনা।

নাটকটিতে জোভান-টয়া ছাড়াও আরও অভিনয় করেছেন সুজন হাবিব ও রানা সহ আরও অনেকে। নির্মাতা জানান, আসন্ন ঈদে নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর