,

ডিম ভাঙার ঘটনায় ওসি প্রত্যাহার

news-image

নাটোরে ডিম ভাঙার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন সিকদারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে তাকে প্রত্যহার করে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে ওই থানায় দেলোয়ার হোসেন নামের নতুন একজন ওসি যোগদান করেছেন। বগুড়া হাইওয়ে রেঞ্জের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এই ঘটনায় একজন সহকারী উপপরিদর্শক, একজন সহকারী ট্রাফিক উপপরিদর্শক, পুলিশ পিকআপের চালক ও তিনজন কনস্টেবলসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তদন্ত শেষে প্রতিবেদন পুলিশ হেড কোয়ার্টারে জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর হেড কোয়ার্টারের মিডিয়া সেল প্রেস ব্রিফিং করে এই বিষয়ে সাংবাদিকদের আপডেট তথ্য প্রদান করবে।’

এদিকে গত বৃহস্পতিবার সকালে পিকআপ ভর্তি মুরগির ডিম ভাঙার পর তদন্ত কমিটির প্রধান শুক্রবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেন। গত সোমবার ডিম বহনকারী পিকআপ থানায় টেনে নেওয়ার কাজে ব্যবহৃত রেকারের চালক পারভেজ হোসেন, হেলপার মোখলেস আলীকে তদন্ত কমিটি বগুড়ায় ডেকে নিয়ে যায় এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ৩৫ হাজার ১০০ ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে বনপাড়া হয়ে যশোরে যাচ্ছিল একটি পিকআপ। পথে বড়াইগ্রামের আগ্রান সূতিরপাড় এলাকায় পিকআপটির চাকা পাংচার হয়ে গেলে সেটি পাশের ফিডার রোডে নেমে যায়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা পিকআপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। চালক এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা পিকআপে ডিমের খাঁচি বাধার রশি চাকু দিয়ে কেটে দেন। তাতে প্রায় তিন লাখ টাকার ডিম নষ্ট হয় বলে অভিযোগ করেন ডিম ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর