,

স্বর্ণের বার দেখে লোভ সামলাতে পারলেন না তিন পুলিশ সদস্য

news-image

জেলা প্রতিনিধিঃ চোরাচালানীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার ছিনতাই করার অভিযোগে যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শার্শা থানায় ছিনতাই মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তবিবর রহমান (৩২), রঞ্জন কুমার মৈত্র (৩৭) এবং পুলিশ কনস্টেবল (গাড়িচালক) তুষার সরকার (২৮)।

শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসানের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সামটা জামতলা এলাকায় ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেজাউল মাস্টারের বাড়ির পাশে পুলিশ পরিচয়ে ছিনতাই সংঘটিত হয়। এ সময় আসামিরা শার্শার মহিষাকুড়া গ্রামের আপদিনের ছেলে আক্তারুল (২৩) ও আব্দুল মালেকের ছেলে সাজেদুরকে আটক করে এবং তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করে। এরপর ওই দুই চোরাকারবারীকে ছেড়ে দেয় তারা। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই তিন পুলিশ সদস্যকে শার্শা থানায় ডেকে নেয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা স্বীকার করে এবং আত্মসাৎকৃত স্বর্ণের বারগুলো ফেরত দেয়। এএসআই তবিবর রহমান তার পরিহিত প্যান্টের মধ্যে থেকে স্কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো র্স্বণের বারগুলো বের করে দেয়। ওই বারগুলোর ওজন ৮৫ ভরি ১১ আনা ১ রতি ২ পয়েন্ট। যার বর্তমান মূল্য ৪০ লাখ ২৭ হাজার ৮০৭ টাকা।

শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিন পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম হাওলাদার জানিয়েছেন, ওই দুই চোরাচালানীর বিরুদ্ধেও শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর