,

গোবর লেপে গরম থেকে বাঁচার চেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ গরম বাড়ছে। গরম থেকে বাঁচতে নানা উপায়ের আশ্রয় নিচ্ছে মানুষ। কিন্তু ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা নিজেকে নয় তার গাড়িকে ঠান্ডা রাখতে অভিনব এক পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি পুরো গাড়ির ওপর গরুর গোবর লেপে দিয়েছেন, যাতে গাড়ি গরম না হয়।

গরম থেকে গাড়িকে বাঁচাতে তার এই অভিনব পদ্ধতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে মজা করে নানান মন্তব্য করেন। ফেসবুকে এখন সেই ‘গাড়ি ঠান্ডা রাখার পদ্ধতি’ ভাইরাল। রুপেশ গৌরাঙ্গ দাস নামের এক তরুণ ছবিটি ফেসবুকে শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনে গোবরের এত ভালো ব্যবহার আর কখনো দেখিনি।’ আহমেদাবাদ থেকে ছবিটি তোলা বলে জানিয়েছেন তিনি।

তিনি তার ফেসবুক পোস্টে আর লিখেছেন, বর্তমানে তাপমাত্র ৪৫ ডিগ্রির চেয়েও বেশি। আর এই ‘অসহনীয়’ গরম থেকে গাড়িকে রক্ষা করতে সেজাল নামের এক ব্যক্তি তার পুরো গাড়ি গোবর দিয়ে লেপে ঢেকে রেখেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে একটি গাড়ি রাখা। পুরো গাড়ি গোবর দিয়ে লেপে ঢেকে রাখা হয়েছে। শুধু খালি রাখা হয়েছে গাড়ির কাচ ও লাইটের অংশটুকু। সেই গোবর শুকিয়ে গাড়ির সঙ্গে লেগে আছে। দেখলে মনে হবে গাড়ির রঙটাই বুঝি ওরকম।

ভারতের গ্রামগুলোতে গরুর গোবর শুকিয়ে তা বিভিন্ন কাজে তা ব্যবহার করা হয়। বিশেষ করে অনেক এলাকায় বাড়ির দেয়ালে গোবর লাগানো হয় যাতে করে গরমের সময় ঘর গরম না হয়। সেই পদ্ধতি থেকেই বোধহয় সেজাল নামের ওই ব্যক্তি তার গাড়িতে গোবর লাগিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর