,

থানার পাশেই যুবককে পেট্রোল দিয়ে ঝলসে দিলো দুর্বৃত্তরা

news-image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কটিয়াদী থানা থেকে মাত্র ৫০ গজ দূরেই এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম আবদুর রহিম রাজন (২৭)। আগুনে তার শরীর ঝলছে গেছে।

গত রোববার রাত ১১টার দিকে থানার পাশে সাব-রেজিস্ট্রি অফিসের গলিতে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো করা হয়েছে।

জানা যায়, রোববার রাতে নামাজ পড়ে বাড়ি ফেরেন রাজন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যান। পথে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে রাজনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।রাজনের চাচা সৈয়দ মিয়া জানান, তার শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। ঢামেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা চলছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালে তাকে দেখতে যাই। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর