,

এই অনন্ত জলিল প্রশংসিত

news-image

বিনোদন ডেস্ক।। সিনেমা সবসময় গ্ল্যামার নিয়েই হাজির হয়েছেন। ব্যক্তি জীবনও গ্ল্যমারময় তার। অথচ এবার তিনি সামনে এলেন ভিন্ন এক রুপ নিয়ে। এলোমেলো লম্বা চুল নেমে গেছে ঘাড় পর্যন্ত। কিছু চুল উড়ছে কপালের চারপাশে। নবাবী স্টাইলের গোফ মুখ পেরিয়ে গেছে ঠোঁটের দুই পাশেই। আছে ছোট করে ছাটা দাঁড়িও। পরনে সাদা জুব্বার কালো রঙের চাদর। চোখে সানগ্লাস। দৃষ্টি বোঝা ভার। তবে চেহারায় ফুটে উঠেছে উদাস ও কঠিন এক অভিব্যক্তি।

তিনি অনন্ত জলিল। সম্প্রতি দিন দ্য ডে ছবির একটা লুক প্রকাশ করেছেন এ নায়ক। যাতে দেখে বোঝার উপায় নেই তিনি অনন্ত জলিল। যেন অন্য এক অনন্তকে দেখছে তার দর্শকরা। লুকটি নিয়ে প্রশংসিত হচ্ছেন নায়ক। দিন দ্য ডে’ লুক প্রকাশ এটিই প্রথম নয়। এর আগেও ছবিটির আইন শৃঙ্ক্ষলা বাহিনীর পোশাকে, অ্যাকশন মুডে ছবি প্রকাশ করেন অনন্ত জলিল। অথচ সেই লুকের সঙ্গে এই লুকের কোন মিল নেই।

গত মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং শুরু করেন তিনি। ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল শুটিংকালীন উটের পিঠ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন।

‘দিন দ্য ডে’র বর্তমান অবস্থা নিয়ে সমকাল অনলাইনের সঙ্গে কথা বলেন ছবিটির পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ। অনন্ত জলিলের এই লুক নিয়ে তিনি বলেন, ‘ছবিটিতে অনন্ত ভাইয়ের বেশ কিছু চরিত্রে দেখা যাবে। গল্পের প্রয়োজনেই সব চরিত্র। এইবার যে লুক প্রকাশ করেছেন। সেটা তারই একটি অংশ। এমন আরও বেশ কয়েকটি লুক রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও প্রকাশ করা হবে।’

রোজা উপলক্ষে আপাতত বন্ধ রয়েছে দিন দ্য ডে’র শুটিং। ঈদের পর আবার শুরু হবে শুটিয়। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান এ পরামর্শক। ছবিটির ইরানী পার্টের শুটিং শেষের পর পরের পার্টের শুটিং হবে তুরস্কে। এরআগে প্রায় ১৫ দিন বাংলাদেশে হয় বাংলাদেশে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন-দ্য ডে’। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। গত বছরের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর