,

মাশরাফির প্রতি মুগ্ধ হয়ে যা বললেন চিত্রনায়ক আমিন খান

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই ছবির সফল চিত্রনায়ক আমিন খান। নতুন মুখের সন্ধানে আয়োজন দিয়ে সিনেমায় যাত্রা করেন তিনি। এরপর অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’ ছবি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এই নায়কের এমন অনেক ছবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও পছন্দের তালিকায় রয়েছে। তেমনটাই নাকি আমিন খানকে জানিয়েছেন মাশরাফি।

আমিন খান বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। মাঝেমধ্যে কিছু কাজ তাকে করতে দেখা যায় নাটক ও সিনেমাতে। অভিনয়ের বাইরে তিনি কর্মরত রয়েছেন ওয়ালটন গ্রুপে। আর সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ালটনের পৃষ্টপোষকতায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে মাশরাফিবাহিনী।

সিরিজ শেষ করেই ব্যক্তিগত ছুটিতে বর্তমানে দেশেই রয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন। একটি অনুষ্ঠানের প্রয়োজনে হঠাৎ দেখা হয়ে গেল ক্রিকেট আর সিনেমার দুই নায়কের। সেখানেই জমে উঠলো অনেক আলাপ। সেই আলাপ শেষে একটি স্ট্যাটাসে মাশরাফির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন আমিন খান।

আমিন খান বলেন, ‘চলচ্চিত্র অভিনেতা হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলে কিছু মানুষ পছন্দ করে, ভালোবাসে। মানুষের এই ভালোবাসাকে চাপ মনে না করে সবার সাথে হাসিমুখে কথা বলা কিংবা মেশার চেষ্টা করি। কখনো নিজেকে তারকা মনে করি না।

সাধারণ মানুষের মত জীবনযাপন আর পথের মানুষের কাছাকাছি থাকার দিক দিয়ে নিজেকে নিয়ে গর্ব করতাম। কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফি ভাইয়ের সাথে আড্ডা দিলে নিজের কাজকে খুব সাধারণ মনে হয়। ভালো লাগে যখন শুনি এই মানুষটির দুরন্ত কৈশোরে আমার ছবির একটা ভাল জায়গা ছিল। সব মিলিয়ে সত্যি অসাধারণ একজন মানুষ তিনি। অনেক ভালোবাসা রইলো প্রিয় এই ভাইটির প্রতি।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো