,

খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপেই ফিলিস্তিনিদের ইফতার

news-image

সিয়াম সাধনার এই রমজান মাসে মুসলিম দেশগুলো রোজা পালন করছে। আরবী ‘রমজান’ মাসে রোজা পালন করা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়। রোজার অন্যতম দু’টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেহেরি ও ইফতার। এই দু’টি বিষয়কে কেন্দ্র করে নানা আয়োজন চোখে পড়ে। স্বচ্ছল পরিবারগুলো বিভিন্ন ধরণের খাবারের ব্যবস্থা করেন। তবে যাদের সামর্থ্য নেই তাদের জন্য রোজা রাখাটাও কষ্টকর হয়ে যায়।

তাদের কাছে সেহেরি বা ইফতারে বিশেষ কোনো আয়োজন থাকেনা। বিশ্বের এমন অনেক দেশই আছে যেখানে সেহেরি ও ইফতারের সময় প্রচুর খাবার নষ্ট হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে এই রোজার সময় সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। খাবার এবং পানির সংকট আর শত্রুদের আতঙ্কের মধ্যেই রোজা পালন করতে হয়ে রোজাদারদের।

সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকা থেকে তোলা ইফতারের মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এসব ছবি দেখে যে কারো চোখে জল আসবে। ছবিগুলোতে দেখা গেছে, খোলা আকাশের নিচেই ইফতার করছেন অনেক ফিলিস্তিনি পরিবার।

হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ইফতারের সময় সেই ভেঙে পড়া বাড়ি-ঘরের সামনেই বড় টেবিল পেতে ইফতার করছেন শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষরা। তাদের মাথার ওপর এক টুকরো ছাদও নেই। সেইসঙ্গে খাবার পানির সংকট তো রয়েছেই। এমন পরিস্থিতিতেও তারা মনোবল না হারিয়ে সাহস নিয়ে একসঙ্গে বেঁচে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর