,

নোয়াখালীতে তারাবির নামাজ শেষে চাচাকে হত্যা, আ’লীগ নেতাসহ ভাতিজা আটক

news-image

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের কৃষক চাচাকে হত্যা করেছে এক ভাতিজা। নিহত চাচার নাম নুরুল আমিন (৫৫)। এদিকে নিজের চাচাকে হত্যাকারী ভাতিজা আনিসুর রহমান রুবেল (৩০) ও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামে। নিহত নুরুল আমিন দক্ষিণ-পশ্চিম শ্রীনগর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। তিনি ২ কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনিরা। এ ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দুজনকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নুরুল আমিন সোমবার স্থানীয় মজ্যতপাড়া মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে পাশের দোকানে চা পান করে বাড়ির দিকে রওনা হন। পথমধ্যে বাড়ির কাছাকাছি বাগানের কাছে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে তাকে বাগানের ভিতর নিয়ে গিয়ে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

এদিকে প্রতিদিনের মতো নুরুল আমিন তারাবির নামাজ শেষে বাড়িতে না ফেরায় ঘরের লোকজন তার মোবাইল ফোনে কল করে ফোন বন্ধ পায়। তখন পরিবারের এবং স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের বাগানের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত নিহতের বড় ভাই মীর হোসেনের ছেলে রুবেলকে (৩০) আটক করে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার লাশের পাশে একটি রক্তাক্ত হাতুড়ি পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম রাজন জানান, চাচা ও ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ইতোপূর্বে তিনি অনেকবার চেষ্টা করেছেন এবং এই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অনেকটা নিশ্চিত।

এ ব্যাপারে নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আনিসুর রহমান রুবেলসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর