,

লাশের ব্যাগে লাশ নেই, আছে চাটাই আর কাপড়

news-image

জেলা প্রতিনিধিঃ লাশ বহনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে প্রবল আতঙ্ক আর রহস্যের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার দক্ষিণ কলেজ পাড়ায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ এ ব্যাগটি দেখে স্থানীয়দের মাঝে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষমেশ রহস্য উৎঘাটনে পুলিশি তৎপরতায় ব্যাগটি খুলে ভেতরে মরদেহ পেঁচানো একটি চাটাই আর কিছু কাপড় পাওয়া গেছে। তবে কোনো মরদেহ পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ পরিত্যক্ত ব্যাগটি এখানে ফেলে গেছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ব্যাগটিতে মরদেহ পেঁচানো একটি চাটাই আর কিছু কাপড় পাওয়া গেছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় কেউ পরিকল্পিতভাবে ব্যাগটি ওই স্থানে ফেলে গেছেন। এছাড়াও বিষয়টি দিয়ে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর