,

সাকিবের মেয়ের ‘ট্রায়াল ডান্স’, উচ্ছ্বসিত ভক্ত-সমর্থকরা (ভিডিও)

news-image

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এখন অবস্থান করছেন লন্ডনের লেস্টার সিটিতে। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট খেলতে দলের খেলোয়াড়দের সঙ্গে তিনি সেখানে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলায়না হাসান অব্রি।

সামনের বিশ্বকাপের আগে বেশ খোশ মেজাজেই আছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সাকিব তার ফেসবুকের ভেরিফাইড পেজে কন্যা আলায়নার একটি ভিডিও পোস্ট করেছেন।

১২ সেকেন্ডের ওই ভিডিওতে আলায়নাকে একটি আয়নার সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আয়নার দিকে তাকিয়ে ডান্স করতে করতে পায়ের নতুন জুতোজোড়া দেখে নেয় সে। দেখে মনে হচ্ছে, নতুন জুতো পেয়ে খুব উৎফুল্ল আলায়না। এর পরপরই লাজুক হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়।

সাকিব আল হাসান তার মেয়ের এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তার ভক্ত-সমর্থকরা।ফিহা শ্রাবন্তী নামে একজন লিখেছেন, ‘দেখতে খুব সুন্দর… লিটল সুপার স্টার… ওয়াও।’মির্জা মো.লিউস বলেছেন, ‘খুব সুন্দর!! আল্লাহ সব সময় ভালো রাখুক আপনার অ্যাঞ্জেলকে।’

সুলতান আহমেদ ইমন লিখেছেন, ‘পৃথিবীতে সবচেয়ে দামি কারও মুখে এক টুকরো হাসি…!! আর এই হাসি কতটা রহস্যময় সেটা সেই বুঝতে পারবে যে মুখের আড়ালে লুকিয়ে থাকা একটুকরো হাসিকে আপন হৃদয় দিয়ে খণ্ডন করতে পারবে..!!’

আলী হাসান কুয়াশা নামে একজন বলেন, ‘বেড়ে উঠুক আদর্শময়ী মায়ের মমতায় আর বর্তমান এক নম্বর বাবার আদলে।’ ভিডিওটি পোস্ট করার মাত্র সাড়ে ৩ ঘণ্টার মধ্যে কমেন্টে পড়েছে ৮০৯টি আর শেয়ার হয়েছে ১৫৮টি।

https://www.facebook.com/amadersomoy/videos/1285101661652612/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর