,

গোপন রহস্য ফাঁস করবেন অপু বিশ্বাস

news-image

ঢালিউডের গ্ল্যামার কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি রাঁধুনি হিসেবেও বেশ প্রশংসিত। শাকিব খান নিজেও বেশ কিছু অনুষ্ঠানে অপুর হাতের রান্নার প্রশংসা করেছেন। চলচ্চিত্রের অনেকে এরইমধ্যে অকপটে স্বীকার করেছেন অপু বেশ পাকা রাঁধুনি।

অপু কীভাবে রান্না করেন? আর তার রান্না করা খাবারগুলো এত স্বাদ হয় কেমন করে? এমন প্রশ্ন এখন অনেকের মনে। এবার রান্নার সেই গোপন রহস্য ফাঁস করবেন অপু বিশ্বাস। ঈদে একুশে টিভির রান্নাবিষয়ক অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। শারমিন লাকির উপস্থাপনায় এতে অপু রান্না করবেন বেশ কিছু লোভনীয় খাবার। আজ শুটিং হবে একুশে টিভির নিজস্ব সেটে।

অপু বিশ্বাস বলেন, ‘রাঁধুনি হিসেবে আমি খুব একটা খারাপ না। পরিচিতজনদের মুখে প্রায়ই আমার রান্না করা খাবারের প্রশংসা শুনতে পাই। শুটিংয়ে আমি আমার খাবার বাসা থেকে নিয়ে যাই। কিন্তু খুব কমই সেটা আমার ভাগ্যে জোটে। শুটিং ইউনিটের সবাই মিলে তা শেষ করে ফেলে। পরে বাধ্য হয়ে আমাকে ইউনিটের খাবার খেতে হয়।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘রান্নাবিষয়ক অনুষ্ঠান করার জন্য এ পর্যন্ত বহু প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। এবার অংশ নিচ্ছি। অনুষ্ঠানে চমকপ্রদ কিছু খাবার পরিবেশন করবো। দর্শকদের এর রেসিপি শেখাবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর